
আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ মার্চ দুপুরে আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো. মো. শহীদ বক্স স্থানীয় এক মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
মো. শহীদ বক্সের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান আরিফ, মাওলানা তোয়াবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রেহান উদ্দিন জুবেল, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌকির আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.