ফখর উদ্দিন আহমদ॥ কুলাউড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক টিলাগাঁও ইউনিয়নের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মহিউদ্দিন হোসেন উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল করেন এবং তাহার ব্যাক্তিগত ও পারিবারিক প্রার্থীতা প্রত্যাহার করেন।
এদিকে একটিমহল গুজব ছড়ায় যে ,তিনি জনৈক প্রার্থীকে সমর্থন দিয়েছেন।এর প্রেক্ষিতে ৩ মার্চ টিলাগাঁও ইউনিয়নের হাজী তাহির আলী কমিউনিটি সেন্টারে এক সভায় আয়োজন করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন টিলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল হান্নান চৌধুরী (বাইছমাষ্টার)।অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডা: মো: কেরামত আলী ,সিলেট জেলা ছাত্র দল নেতাপলাশ চন্দ্র ধর ,আবু সুফিয়ান প্রিন্স, মো: সুলতান আহমদ মেম্বার, মো: ফারুক আহমদ মেম্বার,মো: দেওয়ান মো:চান্দ আলী মেম্বার ,টিলাগাঁও ইউনিয়ন যুবদল নেতা মো: আতিকুর রহমান আতিক, ব্যবসায়ী মো: মজমিল আলী প্রমুখ।উক্ত সভায় সৈয়দ মহিউদ্দিন হোসেন জানান যে,বর্তমান উপজেলা নির্বাচনে তিনি কোন প্রার্থীকে সমর্থন দেননি ?।তিনি বলেন ইহা একটি গুজব ।উল্লেখ্য সভায় এলাকার বিভিন œগ্রামের প্রায় দেড় শতাধিক লোক উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.