প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক এই সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচী গৃহীত হয়। সভায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.