
প্রনীত রঞ্জন দেবনাথ॥ "প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।
১৩ মার্চ বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা এলাকাধীন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেকুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.