
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার ৩৩টি মাধ্যমিক স্কুলে বৃহস্পতিবার উৎসব মূখর পরিবেশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় ও জাতীয় নির্বাচনের মত ভোটাররা (শিক্ষার্থী) ব্যালটের মাধ্যমে পছন্দের তাদের সহপাঠীকে নেতা নির্বাচন করেছে। তবে কয়েকটি স্কুলে সিলেকশনে ক্যাবিনেট প্রতিনিধি মনোনিত করা হয়।
১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন, প্রধান শিক্ষক আশরাফ হায়দার, সাংবাদিক আব্দুর রব। বেশ কয়েকটি স্কুলে সিলেকশনে স্টুডেন্ট ক্যাবিনেট প্রতিনিধি মনোনিত করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.