
কুলাউড়া প্রতিনিধি॥ আসন্ন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান এর সমর্থনে লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ শুক্রবার স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত সভায় যুক্তরাজ্য বসবাসরত কুলাউড়াবাসী সফি আহমদ সলমানকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান। কমিউনিটি নেতা মোয়াজ্জেম চৌধুরী রিপন ও মিজানুর রহমান রুমান এর যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের সাবেক সভাপতি ফয়সল আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল হায়দার রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোক্তার আহমদ, আক্তার হোসেন কাজল, মুহিত উদ্দিন চৌধুরী, মুফতি সৈয়দ মাহমুদ আলী ও সুরাইয়া খানম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এমরান শাফি, তোফাজ্জল খাঁন, হায়াত শহীদ শিপন, শেফুল আহমদ, শাহীন আহমদ চৌধুরী, জাহির উদ্দিন এবং আক্তার আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বাছিত, মুহিব উদ্দিন চৌধুরী, আব্দুল মালিক, রাহাত খাঁন, তাহের আহমদ চৌধুরী, মনসুর চৌধুরী, মিনহাজ খাঁন, মোহাম্মদ শাহীন, কামাল হাসান, সুফিয়ান আহমদ, আজাদীর হোসেন আজাদ, ওয়াহিদুর রহমান, বাবলু, লিয়াকত, জহির উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুলাউড়া উপজেলা সঠিক নেতৃত্ব এবং উন্নয়ন বঞ্চিত। কুলাউড়ার উন্নয়ন এবং সঠিক নেতৃত্বের জন্য সফি আহমদ সলমান এর কোনো বিকল্প নেই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.