
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ৭টি উপজেলায় ভোট গ্রহনের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়ার কাজ চলছে প্রতিটি কেন্দ্রে।
১৭ মার্চ রোববার দূপুরে নির্বাচন কার্যালয় থেকে ৭টি উপজেলার ৫১৬টি কেন্দ্রের ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পুলিশ পাহাড়ায় পৌঁছে দেয়া হয়েছে। রির্টানিং কর্মকর্তার তত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার হাতে এসব নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়।
পঞ্চম উপজেলা নির্বাচনের ২য় ধাপে ১৮ মার্চ মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.