
স্টাফ রিপোর্টার॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪ জুন শনিবার বিকাল ৫ টায় মৌলভীবাজার নিউক্লিয়াস কোচিং সেন্টারে মৌসুমী ফল উৎসব পালিত হয়েছে। নিউক্লিয়াস কোচিং সেন্টারের সহকারি পরিচালক তোফায়েল আহমদ এর পরিচালনায় ও নির্বাহী পরিচালক উমর ফারুক টিপু’র সভাপতিত্বে ফল উৎসবে উপস্থিত ছিলেন নিউক্লিয়াসের উপদেষ্টা ও আল-ইত্তেহাদ আন্তর্জাতিক মাদ্রাসার প্রভাষক মোঃ শাহিন মিয়া, দৈনিক সিলেটের ডাকের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সহকারী পরিচালক আব্দুল হামিদ ও শিক্ষিকা নওশিন তাবাসসুম প্রমুখ। এছাড়া অনুষ্টানে অভিবাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.