
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল না।
এর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ভোট কেন্দ্রে সরবাহকৃত কালি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার ১৮ মার্চ সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল চারটা পর্যন্ত।
চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফি আহমদ সালমানের অভিযোগ, স্ট্যাম্প প্যাডে অতিরিক্ত পানির কারণে কালি ঠিকমত ব্যালটে পেপারে বসছে না। যার কারণে ভোট গণনার সময় এ নিয়ে সমস্যা হতে পরেন বলে তিনি ভোট বাতিলের সংখ্যা বাড়ে বলেও তিনি অভিযোগ করেন।
দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা জানান, তারা যে কালি পেয়েছেন, তাই ভোটারদের দিচ্ছেন। ভোটাররাও এ ব্যাপারে অভিযোগ করেছেন। তারা নিজেরাও আশপাশের বাজার থেকে কালি ক্রয় করে এনে কাজ চালিয়ে নিছেন। ভোট গ্রহণ করতে খুব সমস্যা হচ্ছে বলে জানিয়েছিলেন তারা।
উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি কম। ভোটের সময় পেরিয়ে গেলেও অধিকাংশ কেন্দ্রে ১৫ শতাংশ ভোটই পড়ে নি।
স্ট্যাম্প এবং কালির সমস্যার বিষয়ে নিশ্চিত করে কুলাউড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদীউর রহমান জাদিদ বলেন, নির্বাচন কমিশন থেকে যে কালিগুলো এসেছে আমরা সেই কালিগুলোই সরবরাহ করেছি। এতে আমাদের আর কিছুই করার ছিলোনা । তবে যেসব সেন্টারে কালির সমস্যা সেগুলোতে আমরা বিকল্প কালি পাঠানোর ব্যবস্থা করেছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.