
বিকুল চক্রবর্তী॥ কুলাউড়া উপজেলার মনু নদীতে ডুবে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী আব্দুছ ছালাম (১৭) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার ২২ মার্চ দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী।
ওই শিক্ষার্থী নরসিংদী জেলার শিবপুর থানার আছকিরতলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র। পরীক্ষার পর বন্ধুদের সাথে সে সিলেটের মাধবকুন্ড বেড়াতে এসে পথিমধ্যে মনু নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মারাযায়।
বেড়াতে সুলেমান ভুইঁয়া জানান, আব্দুছ ছালাম চলতি বছরে শিবপুর উপজেলার চৈতন্যাপুর উচ্চ বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাধবকু- জলপ্রপাতসহ মৌলভীবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শণের জন্য একটি প্রাইভেট গাড়ি যোগে প্রাইভেট কোচিং শিক্ষকসহ ১৪ জন সহপাঠি রওয়ানা দেয়। শুক্রবার সকালে মাধবকু- জলপ্রপাত দেখে শমসেরনগরের মাধবপুর লেকের উদ্দেশ্যে যাওয়ার পথে কুলাউড়া-শমসেরনগর রোডের কটারকোনাস্থ মনু ব্রিজের পৌঁছালে তারা নদীতে গোসল করার জন্য গাড়ি থেকে নেমে যায়। পরে সব বন্ধু ও তাদের সাথে থাকা প্রাইভেট কোচিংয়ের শিক্ষক সুলেমান ভুইঁয়া মিলে মনু নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে সবার অলক্ষ্যে ছালাম পানিতে ডুবে যায়। পরে তাকে দেখতে না পেয়ে সহপাঠিরা খোঁজাখুজি ও চিৎকার করতে থাকেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে খোঁজতে থাকেন। না পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ছালামকে নদী থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক ডা. আবু বকর মো. নাসের রাশু ছালামকে মৃত ঘোষণা করেন।
এদিকে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.