বড়লেখা প্রতিনিধি॥ "জাগো বাউল জাগো" এ মূল মন্ত্রে উজ্জিবিত সিলেটের ঐতিহ্যবাহী বাউল সংগঠন ‘হজরত শাহজালাল (রহ.) বিভাগীয় বাউল সংসদ’ সিলেট বিভাগীয় বাউল বৈশাখী মেলা নামকরণ নিয়ে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের আখালিয়ার হজরত শাহ মাহমুদ আলী চিশতী (রহ.) মাজার শরীফ অফিসে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বাউল ফকির আফছান উদ্দিন চিশতীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাউল শাহীনুর আলম সরকারের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মীম টিভি ইউ,এস,এ বাংলাদেশের প্রধান মার্কেটং ডিরেক্টর ও প্রযোজক কবি, লেখক ও নাট্যজন মো. শহীদ-উল ইসলাম প্রিন্স।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাউল বিরহী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক বাউল শিল্পী সৌরভ সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক বাউল শিল্পী হেলাল খান, অর্থ-সম্পাদক বাউল শিল্পী এস,এম মানিক প্রমূখ। সভায় সিলেট বিভাগীয় বাউল বৈশাখী মেলা নামকরণে দিনব্যাপী ১লা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের প্রথম প্রকাশিত "জাগো বাউল জাগো" ম্যাগাজিন উপহার দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.