
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে ২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন কমপ্লেক্সে হাকালুকি তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি এম এস আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মতলিব, সিলেট জালালাবাদ কলেজের প্রভাষক ও সংগঠনের সাহিত্য সম্পাদক রুমেল আহমদ, প্রবাসী খালেদ আহমদ সায়মন, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জালাল আহমদ, নাঈমুল ইসলাম রাসেল, শারমিন বেগম ও মাহবুব প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.