
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ র্শীষক কর্মশালা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ৩৩ জন নারী সদস্য অংশগ্রহণ করেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনার সভাপতিত্বে ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রনজিত সেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্লাস্টের জেলা ফ্যাসিলিটেটর মাহাবুব উল আলম, জেলা সমন্বয়কারী কামাল হোসেন, সাংবাদিক আব্দুর রব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.