
স্টাফ রিপোর্টার॥ অব্যাহত নদী ভাঙন থেকে বসতবাড়ি ফসলি জমি রক্ষায় ধলাই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বালু মহালের ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৪ মার্চ রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-মিরতিঙ্গা খেয়াঘাট এলাকায় ধলাই নদীর তীরে এলাকাবাসী মানববন্ধন করে। আইন উল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লুৎফুর রহমান জাকারিয়া, ইলিয়াছ আহমদ, সামছুল ইসলাম, হিমেল মিয়া।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে মিরতিঙ্গা ঘাটে সেতুর পাশে অবৈধ ড্রেজার দিয়ে বছরের পর বছর বালু উত্তোলন করায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেকের জমিও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। গুমকির মুখে পড়েছে অনেক বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ ও সরকারি রাস্তা। নদী ভাঙন থেকে রক্ষার জন্য বালু মহালের ইজারা বন্ধের জন্য প্রশাসনের কাছে দীর্ঘদিন থেকে আবেদন নিবেদন করে আসলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা। অবিলম্বে বালু মহাল বন্ধ করে স্থানীয়দের সম্পদ রক্ষা করার দাবি জানান তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.