
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মো. শোয়েব আহমদকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখা।
২৩ মার্চ শনিবার রাতে সংগঠনের উপদেষ্ঠা ভিপি সুয়েবের বাসায় জেলা সভাপতি এসকে মুহিত রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মো. ছালিকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন নব-নির্বাচিত বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন বড়লেখা শাখার সভাপতি মো. শোয়েব আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক আফজল আহমদ, বড়লেখা শাখার সাধারণ সম্পাদক জেইন আহমেদ, জেলা সদস্য রব আহমেদ, সদর উপজেলার প্রচার সম্পাদক জসিম আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.