কুলাউড়া অফিস॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যোগে ও স্কটল্যান্ড প্রবাসী জাহানারা বেগমের অর্থায়নে ৩০ টি দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
৪ জুন শনিবার বেলা ২টায় পৌর শহরের উত্তরবাজারস্থ সীমান্তের ডাক কার্যালয়ের সম্মুখে প্রতিটি প্রতিবন্ধি পরিবারের মধ্যে ৫ কেজি করে পোলাও’র চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর লোকমান হোসেন, সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, দৈনিক সকালের খবরের কুলাউড়া প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামছুল ইসলাম, ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, খাদিম আব্দুস সুবহান, ব্যবসায়ী হাজী ফয়জুর রহমান, পারুল মিয়া, আছকর আলী, শোয়েদ আহমদ, কুটি মিয়া, মিন্টু কুমার দাস, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.