
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল সরকারী কলেজের বিএসএস শেষ বর্ষের ছাত্র সুমন মিয়া সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার ২৫ মার্চ দূপুরে কমলগঞ্জ উপজেলা চত্বর এলাকায় ঘাতক অটোরিক্স চালকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঘন্টাব্যাপী মানব বন্ধন শেষে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন সাকের আলী সজিব, জাফর সাদেক জামি ও সচেতন নাগরিকের পক্ষে অনেকে।
উল্লেখ্য গতকাল কমলগঞ্জ উপজেলা চৌমুহনী এলাকায় একটি অটোরিক্স পিছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়ার পথে সুমনের মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), সুধিন কুমার দেব জানান, সুমনের পিতা বাবুল মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সিএনজি অটোরিক্সাটি আটক করা হয়েছে। চালককে আটকের জন্য সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।
অপরদিকে সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আফনান হত্যার অভিযোগে চালক জুয়েল ও হেলপার মাসুককে গ্রেপ্তারের পর ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়াসিমের পরিবার থেকে মামলা হয়নি বলে পুলিশ জানায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.