
আশরাফ আলী/জনি বেগম॥ যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন মৌলভীবাজারের সবস্তরের মানুষ।
মঙ্গলবার ২৬ মার্চ প্রথম পহর থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পকস্তবক অর্পণ করেন, মুক্তিযোদ্ধা কমান্ড, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোঃ শাহজালাল, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা আওয়ামীলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, সিভিল সার্জন, মৌলভীবাজার চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, যুগান্তর স্বজন সমাবেশ, মৌলভীবাজার ডিবেটিং ক্লাব, মৌসাস, মৌলভীবাজার ফাউন্ডেশন, জেলা যুবলীগ, ছাত্রলীগ, জাপা, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী, হামদর্দ, দোকান কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সরকারি-বেসরকারি সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ৮টায় মৌলভীবাজার এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারী, অধাসরকারী, স্বয়ত্বশাসিত এবং বেসরকারী ভবন ও স্থাপনা সমূহে করা হয়েছে রং বে রংগের বর্ণিল আলোকসজ্জা।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো দিনব্যাপি নানা আয়োজনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করছে।
স্বাধীনতা দিবসে রবিরশ্মি'র শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মি।
ভোরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রবিরশ্মি'র সদস্যরা।
এর আগে সংক্ষিপ্ত শোভাযাত্রা করেন তারা।
এতে অংশ নেন প্রিতা চৌধুরী মনি, সুস্মিত বিথী, অলকা রায়, নন্দিনী সিনহা, আব্দুর রব, সুপ্তোত্থিা সড়োশী, প্রিয়াঙ্কা, পার্থ সারথী করসহ সংগঠনের সদস্যরা।
রবিরশ্মি পরিবারের সদস্যরা জানান, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। এ অর্জনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন তাদের স্মরণ করা আমাদের কর্তব্য।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার অংগীকার করেন তারা।




[youtube https://www.youtube.com/watch?v=bUMm-Lc55qk]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.