
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র আয়োজনে কমলগঞ্জ উপজেলার আদমপুর নয়াপত্তনস্থ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। ২৬ মার্চ মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে স্বাধীনতার তাৎপর্য্য নিয়ে আলোচনা সভা সিডিসি সভাপতি শিক্ষক ভূবন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহিমা আক্তার মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডিপি ব্যবস্থাপক জন বৃগেন মল্লিক। অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, আদমপুর ইউপি সদস্য কে. মনিন্দ্র কুমার সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইপি অফিসার জুয়েল বিশ্বাস, আইজি অফিসার রাফিউল ইসলাম, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগীতা কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত পরিবেশন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.