প্রনীত রঞ্জন দেবনাথ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ধুপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু’দিনব্যাপী চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রাভদা সাংস্কৃতিক সংঘের আয়োজনে ২৭ মার্চ বুধবার বিকাল ৩ টায় গ্রাম-বাংলার ঐতিহ্য চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পতনঊষার শহীদনগর বাজার কমিটির প্রাক্তন সভাপতি ও সমাজসেবক অলি আহমদ খান।
প্রাভদা সাংস্কৃতিক সংঘের সভাপতি জুবায়েল আহমদ এর সভাপতিত্বে ও সম্পাদক আক্কল আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম, সমাজকর্মী ফটিকুল ইসলাম প্রমুখ। ২৮ মার্চ সমাপনী দিন বৃহস্পতিবার সন্ধ্যায় গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.