
সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজারে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার ২৮ মার্চ সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার নাসিব সভাপতি বকসি ইকবাল আহমেদ।
যৌথভাবে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও এসএমই ফউন্ডেশন। মেলায় মোট ৪০টি স্টল স্থান পায়। আগামী ৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।
[youtube https://www.youtube.com/watch?v=cGpLnxB2Xp0]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.