
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য ইসমাঈল আলী বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন। ইন্না---রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি ৩ পুত্র ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন যাবৎ ডায়েবেটিসসহ বিভিন্ন রোগে ভোগছিলেন। ২৯ মার্চ শুক্রবার বেলা ১১টায় তার জানাজার নামাজ বেড়কুড়ি গ্রামের স্থানীয় ইদগাহ মাঠে সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিকি অঙ্গনসহ এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে। তার জানাজায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.