
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ধুপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চৈত্র মেলার সমাপনী অনুষ্ঠানে গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। প্রাভদা সাংস্কৃতিক সংঘের আয়োজনে ২৭ ও ২৮ মার্চ দু’দিনব্যাপী চৈত্র মেলার সমাপনী দিন বৃহস্পতিবার রাত ৮ টায় আলোচনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
ধূপাটিলা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে ও প্রাভদা সাংস্কৃতিক সংঘের সম্পাদক আক্কল আলীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, পতনঊষার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুস শহীদ সাগ্নিক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. দুরুদ আলী, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাভদার প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ তারাকী, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, ব্যবসায়ী বিল্লাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য ভাষা সংগ্রামী, প্রবীণ রাজনীতিবিদ, শ্রমিক নেতা মফিজ আলীকে মরনোত্তর, সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, গণমানুষের জন্য কবিতা লিখে কাজ করায় কবি আব্দুস শহীদ সাগ্নিক, সমাজ সেবায় মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ হওয়ায় সাংবাদিক আব্দুল হান্নান চিনু ও প্রাভদা সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ তারাকীকে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.