
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে চুরি হওয়া গরুসহ দুই গরু চোরকে আটক করা হয়েছে। শনিবার ৩০ মার্চ দিবাগত রাতে পাত্রখোলা চা বাগানের ক্লাব বাংলো সংলগ্ন এলাকা থেকে এলাকাবাসী ক্রেতা সেজে গরু কিনার নাম করে দুই গরু চোরকে পুলিশ আটক করে।
আটককৃত গরু চোরদ্বয় হচ্ছে মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের উমাকান্ত পাশির ছেলে সিতারাম পাশি (২২) ও একই চা বাগানের মৃত শ্যামল গড়ের ছেলে খোকন গড় (২৫)। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আব্দুস শহীদ ও উপ-পরিদর্শক আনিছ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকাবাসীর সহায়তায় ক্রেতা সেজে সীতারাম পাশি ও খোকন গড়ের বাড়িতে গরু কিনতে যায়। গরু দেখে দাম নির্ধারণ কওে এক পর্যায়ে দুই গরু চোরকে আটক করে রাতে থানায় নিয়ে আসেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি মামলা হলে সে মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালদের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.