
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার অজমির সরকারী প্রাইমারী স্কুলে রোববার সিলেটের আল হারামাইন হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে সেবা ক্যাম্পের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। দিনব্যাপি অনুষ্ঠিত এ চিকিৎসা ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার ৫ শতাধিক দুস্থ নারী-পুরুষকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়েছে।
পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ওলিউর রহমান, পরিচালক ডা. এম ফয়েজ আহমদ, পৌর কাউন্সিলার আব্দুল হাফিজ ললন, অজমির স্কুলের সভাপতি আব্দুল লতিফ লতু, প্রধান শিক্ষক জুবের আহমদ, সমাজসেবক আউছ আলী, কদর উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.