
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্তের সহধর্মিনী বাংলাদেশ বেতার ও বিটিভির শিল্পী বনানী সেন গুপ্তা হেনা’র শ্রাদ্ধানুষ্ঠান ১ এপ্রিল সোমবার কুলাউড়া উত্তরবাজারস্থ চৌধুরী ভবনে অনুষ্টিত হয়। উল্লেখ্য, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্তের সহধর্মিনী বাংলাদেশ বেতার ও বিটিভির শিল্পী বনানী সেন গুপ্তা হেনা ২১ মার্চ বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, এক মেয়ে, মেয়ের জামাই, নাতিসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বনানী সেনগুপ্তা প্রায় ১ মাস থেকে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে সংজ্ঞাহীন অবস্থায় সিলেট নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরদিন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কুলাউড়া রেলওয়ে মহাশ্মশান ঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রয়াত বনানী সেনগুপ্তা একাধারে বেতার ও টেলিভিশনে সঙ্গীত শিল্পীর পাশাপাশি কুলাউড়া শিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষিকা ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কুলাউড়া শিল্পকলা একাডেমীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কুলাউড়া শারদা সংঘের সহ-সভানেত্রীর দায়িত্ম পালন ছাড়্ওা তিনি প্রতি বছর শারদীয়তে প্রকাশিত আগমনী’র সম্পাদীকা ছিলেন। এ গুণী শিল্পীর মৃত্যুতে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করতে অনেকে তাঁর বাসভবনে জড়ো হন। তাঁর অসংখ্য ছাত্রছাত্রীর মধ্যেও শোকের ছায়া নেমে আসে। এদিকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বনানী সেন গুপ্তার মৃত্যুতে সমাজের বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.