
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা খাদ্য গুদামের তত্বাবধানে ৫ জুন রোববার বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ইউএনও তাহসিনা বেগম খাদ্য গুদাম প্রাঙ্গনে উপজেলা সদরের কৃষক শওকত হোসেন ও ভুকশিমইলের কৃষক আজমল আলীর কাছ থেকে ধান ক্রয় করে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এম এম শাহ নেয়াজ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ। জানা যায় চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত প্রকৃত কৃষকদের কাছ থেকে ৯২০ টাকা মন দরে ৩১ আগষ্ট পর্যন্ত ৮৯৮ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.