প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের বড় লাইন শ্রমিক বস্তি এলাকা থেকে ২১ লিটার ঘওে তৈরী চুয়ানি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল শনিবার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। শুক্রবার ৫ এপ্রিল রাত ৮টায় চুয়ানি মদসহ দুইজনকে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আনজির আহমদ ও উপ-সহকারি পরিদর্শক (এএসআই) তৈয়বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল, শুক্রবার রাত ৮টায় শমশেরনগর চা বাগানের বড় লাইনে অভিযান চালায়। এ অভিযানে ২১ লিটার চুয়ানি মদসহ শঙ্কর বাউরী (৪৫) ও সেখর বাউরী (৪০) নামওে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় রাতে পুলিশ বাদি হয়ে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কমুার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মানব দেহের জন্য ক্ষতিকারক উপাদান দিয়ে ঘরে তৈরী চুয়ানি মদের ব্যবসা করতো গ্রেফতার হওয়া এ দুজনই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.