
বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও চালকসহ ৪জন আহত হয়েছে। সদর মডেল থানার সাব-ইন্সপেক্টার পরিমল দে জানান, ঢাকা-মৌলভীবাজার-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় ৪ জুন শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় একজন এবং হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত নামা আরেকজন মারা যায়। পুলিশ জানায়, অটোরিক্সাকে চাপা দিয়ে ঘাতক ট্রাক পালিয়ে যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.