
স্টাফ রিপোর্টার॥ বাংলা নববর্ষ ১৪২৩ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে জেলা গন-গন্থাগার এর উদ্যোগে স্কুল কলেজের শির্ক্ষাথীদের মধ্যে রচনা ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে। ৫ জুন রোববার বিকেলে মৌলভীবাজার জেলা গন-গন্থাগার পাঠকক্ষে পুরস্কার বিতরণ করা হয়। জেলা গন-গন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জালাল উদ্দিন এর সভাপতিত্বে এবং জেলা গন-গন্থাগার পাঠকক্ষ সহকারী আব্দুল কাইয়ুম এর উপস্থাপনায় পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক সম্পাদক নজরুল ইসলাম মুহিব। পুরস্কার বিতরন সভায় বক্তব্য রাখেন পুরস্কৃত আবু ছিদ্দিক ভুঞা,মাহবুব হোসেন, শিমু পাল প্রমুখ। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.