
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর যুব কল্যান সংস্থার উদ্যোগে এবং প্রবাসী মিছবাহ উদ্দিনের আর্থিক সহযোগিতায় ৫ জুন রোববার বিকেলে প্রবাসী মিছবাহ উদ্দিনের বাসভবনে কনকপুর ইউনিয়নের অসহায় দুঃস্থ অর্ধ-শতাধিক মানুষের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আর্থিক সহায়তার টাকা বিতরন করা হয়। যুব কল্যান সংস্থার সভাপতি জিবাল আহমদ জিবুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুনায়েম আহমদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহায়তার টাকা বিতরন করেন কনকপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুল হান্নান,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আব্দুল মুতলিব,কোষাধক্ষ আতাউর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.