
প্রনীত রঞ্জন দেবনাথ॥ “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ, কমলগঞ্জ এ সভার আয়োজন করে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ইয়াহিয়া, পতনঊষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মোনায়েম খান, সুচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আবু বকর, সেভ দ্যা চিলড্রেন এর টেকনিক্যাল ম্যানেজার ফাতেমা কানিজ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.