
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার কুলাউড়া রোড, টেংরাবাজার, ইলাশপুর, মৌলভীবাজার রোডসহ এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ৯ এপ্রিল ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে কুলাউড়া রোডে অবস্থিত সরদার শাহ ইলেকট্রিসকে ১ হাজার টাকা, টেংরাবাজারে অবস্থিত সরদার শাহ ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, ইলাশপুরে অবস্থিত সাদিয়া হার্ডওয়্যারকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত হিসাম এন্ড শিহাব ভেরাইটিজ স্টোরকে ৫ শত টাকাসহ মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, যথাযথ কতৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.