প্রনীত রঞ্জন দেবনাথ॥ “সবার জন্য নিরাপদ পানি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তারের সভাপতিত্বে ও সাংবাদিক পিন্টু দেবনাথ ও শাহীন আহমদের সঞ্চালনায় বক্তব্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইসট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, সাংবাদিক মোনায়েম খান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পানির অপচয় রোধ ও সুষ্ঠু ব্যবহারে জনগণকে সচেতন হওয়ার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.