বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সুহেল মাহমুদের পদোন্নতি জনিত বদলিতে বড়লেখা প্রেসক্লাবের পক্ষ থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার রাতে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সপ্তাহে তিনি জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও আইনজীবী গোপাল দত্তের সভাপতিত্বে ও সাংবাদিক তপন কুমার দাসের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি বিদায়ী ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল্লাহ খান, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, কালেরকন্ঠ প্রতিনিধি লিটন শরীফ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন। এসময় সাংবাদিক রুয়েল কামাল, সুলতান আহমদ খলিল, এ.জে লাভলু, মস্তফা উদ্দিন, শিক্ষক সাইদুর রহমান বাবর, তরুণ সমাজসেবক আলতাফ হোসেন ও তাওহিদ সারোয়ার মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.