
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার উওরভাগ ইউনিয়ন থেকে জিআর মামলায় ২বছরে সাজাপ্রাপ্ত আসামি শামিম আহমদকে (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ১২ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিতিত্তে সিলেটে ফেঞ্চুগঞ্জ এলাকয় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শামিম আহমদ উত্তরভাগ ইউনিয়নের পশ্চিমখাস গ্রামের আবুল কালামের ছেলে।
রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) পিপিএম আবু মোকসেদ এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
রাজনগর থানার ওসি আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামি শামিম আহমদকে শনিবার আদালতে পাঠানো হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.