বড়লেখা প্রতিনিধি॥ ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শাহবাজপুরের সচেতন নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে ১৩ এপ্রিল শনিবার সকাল পৌনে ১০টায় শাহবাজপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাহিদ আহমদের সভাপতিত্বে ও হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
আরো বক্তব্য রাখের- শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পেট্রোল লিডার জাহেদ আহমদ, সাইদুল মাহবুব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানিয়েছে। বক্তারা এ পাশবিক হত্যাকা-ের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক উদ্দিন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র আবু কাশেম জাকারিয়া, আরিফ আহমদ, তোফায়েল আহমদ রাজু, নাজমুল হাসান, তানভীর আহমদ, সামি আল ইসলাম, রায়হান আহমদ, আরিয়ান রুহেল, মাহবুবুর রহমান, রাসেল আহমদ, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র ফারদিন আহমদ, সামিদ ইসলাম, ঈমন আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.