ইউ কে প্রতিনিধি॥ ইউকে সেয়ানসীর কমিউনিটি লিডার মেীলভীবাজার জেলার রাজনগর উপজেলার নিবাসী ৭১ এর বীর মুক্তিযাদ্ধা জাস্টিস ফর বাংলাদেশ জেনোসানইড ১৯৭১ ইউকের ডেপুটি কনভেনার ও সোয়ানসী আাওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মানিক ৩১ মে মঙ্গলবার বাংলাদেশে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাহীর রাজীঊন)। সোয়ানসী আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক এর মৃত্যুতে ওয়েলস আওয়ামীলীগের পক্ষ থেকে ইউকে আওয়ামীলীগের সদস্য ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস্ মনসুর আহমদ ও ওয়েলস আওয়ামীলীগের সম্পাদক এম এ মালিক এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনাসহ সবার প্রিয় এই নেতাকে আল্লাহ্ যেন জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
শোকবানীতে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার ও ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর আহমদ বলেন মুস্তাফিজুর রহমান মানিক ছিলেন একজন সদালাপী সাদামনের মানুয। একজন সৎ রাজনীতিবিদ ও প্রকৃত সমাজসেবক। তিনি একজন কমিউনিটি লিডার হিসাবে ওয়েলস ও সেয়ানসী কমিউনিটির জন্য এবং বাংলাদেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.