
কুলাউড়া প্রতিনিধি॥ বর্ণাঢ্য আয়োজনে কুলাউড়ার মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ে বাংলা বর্ষবরণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় আনন্দ র্যালী মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় থেকে কাদিপুর শিববাড়ী সড়ক পর্যন্ত প্রদক্ষিন করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের মাসহুরা জাহান নাদিয়া, মাহবুবা জাহান কেয়া, তাওহিদুল ফেরদৌসী নাদিয়ার যৌথ পরিচালনায় ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান সুরুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ছালাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নিয়ামুল ইসলাম কমল, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রউফ, আব্দুল মজিদ, সফাতুল ইসলাম ফুল, প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ,পেকুরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আব্দুল আজিজ রিপন, ইয়াং স্টার ক্লাব কিয়াতলা’র সহ সভাপতি মোঃ আবুল ফাত্তাহ ফাহিমসহ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে আরিবা জান্নাত আনিকা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.