
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার শমসেরনগর রোডের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ ফোর্স। অভিযানকালে শমসেরনগর রোডে অবস্থিত আনন্দ বেকারীকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, ইউনিক হাসপাতালের পাশে অবস্থিত সেলিম এন্টারপ্রাইজকে ৫ শত টাকাসহ মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.