
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ এর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমসিএইচপিও ডাঃ সুলতান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা কৃষি অফিসার জগলুল হায়দার, রুদ্রবীনা সংঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ রজতকান্তি ভট্টাচার্য্য,।উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক বিপুল চক্রবর্তী প্রমুখ।
এছাড়া ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী রাউৎ গাও উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ছাত্রী আনিকা তাসনিম ঐশী, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ছাত্রী জুমারা আক্তার এবং দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র কনক কান্তি বিশ্বাস এর হাতে পুরস্কার তুলে দেয়া হয় । এসময় সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.