
স্টাফ রিপোর্টার॥ আসন্ন পবিত্র মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা । ৬ জুন সোমবার দুপুর ২টায় র্যালীটি শহরের কুসুমবাগ থেকে শুরু হয়ে পশ্চিম বাজার পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। র্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মেলৈভীবাজার শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী। র্যালিতে ‘আহলান-সাহলান মাহে রমজান, রমজানের পবিত্রতা রক্ষা কর করতে হবে, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ কর করতে হবে, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ কর করতে হবে’, এ ধরণের লেখা সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ব্যবহৃত হয়।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সাবেক শহর ও জেলা সভাপতি হাফিজ তাজুল ইসলাম, সাবেক জেলা সভাপতি দেলোওয়ার হোসেন, শহর শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আবু নোমান মুয়িন, অর্থ সম্পাদক মিছবাহুল হাসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.