
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমানকে সংবর্ধনা প্রদান করেছে কুলাউড়া পলি ক্লিনিক। ২৪ এপ্রিল বুধবার রাতে কুলাউড়া পলি ক্লিনিক কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ক্লিনিকের ডিরেক্টর জাকির হোসেনের সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর মনসুর আহমদ তালুকদারের পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুলাউড়ায় খুব শীঘ্রই একটি অত্যাধুনিক বেসরকারী হাসপাতাল চালু হচ্ছে। সরকারী হাসপাতালের পাশাপাশি একটি বেসরকারী হাসপাতাল থাকলে মানুষ তাঁর প্রকৃত চিকিৎসা সেবা পেয়ে যাবে কোন রকম ভোগান্তি ছাঁড়াই। কুলাউড়া পলি ক্লিনিক এতদ অঞ্চলের সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যের সেবাদানকারী একটি গরীবের ক্লিনিক। ক্লিনিকে মানুষ কম খরচে চিকিৎসা পেয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে। বিভিন্ন সময়ে মানবিক আবেদনের কারণে অনেক রোগীর সম্পূর্ণ চিকিৎসার টাকাও মওকুফ করে দেয়ার নজির রয়েছে। পলি ক্লিনিককে আরো সম্প্রসারণ করে খুব শীঘ্রই একটি বেসরকারী হাসপাতালে রুপান্তরিত করা হবে। তিনি আরো বলেন, আগামী একবছরের মধ্যে কুলাউড়ায় একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। যাতে করে কুলাউড়ার শিক্ষার্থীরা এই উপজেলা থেকে উন্নতমানের শিক্ষা গ্রহণ করতে পারে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দল-মতের উর্দ্ধে উঠে একটি আধুনিক কুলাউড়া উপজেলা বিনির্মাণে তিনি সবাইকে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তব্যে শেষ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল হক, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল। এসময় উপস্থিত ছিলেন পলি ক্লিনিকের ডিরেক্টর মোঃ আবু বকর, মাহবুব আলম চৌধুরী কামরান, নোমান আহমদ চৌধুরী, জীবন কৃষ্ণ রায়, সোহেল আহমদ, দিলদার উদ্দিন, শহীদুল ইসলাম তুহিন, ডা: এনবি ত্রিপুরা, ডাঃ সাইফুল ইসলাম, শিক্ষক রুহল আমীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন্দ্র চন্দ্র মলি¬ক, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল ইসলাম তায়েফ, ছাত্রলীগ নেতা শামছুল ইসলাম। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি সফি আহমদ সলমানকে ক্লিনিকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.