স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় একটি হত্যা মামলায় এক জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুপুরে জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের এ রায় দেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এ এস এম আজাদুর রহমান,আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট চাঁদ মোড়ালী সিং।
দ-প্রাপ্ত আসামী হলেন-বড়লেখা উপজেলার গ্রামতলা এলাকার বাসিন্দা রমেশ কর।
মামলার অভিযোগ, ২০১৫ সালের ১০ এপ্রিল বড়লথা উপজেলার গ্রামতলা এলাকার নেপাল কর প্রতিপক্ষের হাতে খুন হন। এ ঘটনার পর নিহতের স্ত্রী রিতা কর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় দীর্ঘ যুক্তি তর্ক ও স্বাক্ষ গ্রহণ শেষে আজ এ মামলার রায় প্রদান করেন আদালত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.