বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার চান্দগ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আলাউদ্দিন (৬৫) সোমবার রাত ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৭ জুন মঙ্গলবার বাদ জোহর চান্দগ্রাম জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.