রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার হরিপাশা গ্রামে স্থানীয় সামাজিক সংগঠন আল-ইখওয়ান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২৯ এপ্রিল সোমবার দিনব্যাপি ফ্রি চক্ষু শিবির ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়।
বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় ফ্রি চক্ষু শিবিরে চিকিৎসা, প্রয়োজনীয় ঔষধ প্রদানসহ ছানী পড়া রোগী বাছাই করে বিনামূল্যে অপারেশন ও ল্যান্স সংযোজনের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আল-ইখওয়ান ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আলখাছউর রহমান, শিক্ষক মোবারক হোসেন, চিকিৎসক শওকত আলী, হুমায়ু কবির ও রুবেল আহমদ প্রমুখ।
ফ্রি চক্ষু শিবিরে ৫’শ রোগীকে প্রাথমিক চিকিৎসা, ৫০ জন রোগীকে অপারেশন এবং ৩’শ রোগীর ব্লাড গ্রুপিং করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.