প্রণীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ৩ সন্তানেন জননী বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ২৯ এপ্রিল বিকালে পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।
জানা যায়, শ্রীরামপুর গ্রামের মৃত কবীর মিয়ার স্ত্রী ৩ সন্তানের জননী তায়জুন বেগম (৪৫) বিকালে বিষপান করলে সাথে সাথে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মঙ্গলবার ৩০ এপ্রিল খবর ময়না তদন্ত শেষে পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ চৌধুরী বিষপানে আত্মহত্যার ঘটনা স্বীকার করে বলেন, এ ব্যাপারে অমমৃত্যু মামলা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.