বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাব মোকাবেলায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে এব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৯টি আশ্রয় কেন্দ্র। শুক্রবার বেলা দুইটায় ‘ফণি’র প্রভাবে ঝড় ও ভারি বৃষ্টিপাত শুরু হয়।
ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভুমি) মো. শরীফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদুল্লাহ খান শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। ‘ফণি’র প্রভাবে ঘূর্ণিঝড়, ভুমিধস ও বজ্রপাতের আশংকায় প্রশাসিনক কর্মকর্তারা পাহাড়ের পাদদেশ ও হাকালুকি হাওরে ধান কাটায় থাকা কৃষকদের দ্র”ত নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছেন। এছাড়া দূর্যোগকালীন সময়ে যেকোন সমস্যায় সার্বক্ষণিক উপজেলার কন্ট্রোল র”মের (০১৭০০-৭১৭১৩৯) সাথে যোগযোগ রাখতেও বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘ফণি’র আঘাতে ক্ষতিগ্রস্থ জনসাধারণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৯টি আশ্রয় কেন্দ্র। এগুলো হচ্ছে- বর্নি প্রাইমারী স্কুল, রাঙাউটি প্রাইমারী স্কুল, আজিমগঞ্জ প্রাইমারী স্কুল, দ্বিতীয়ার্দিহি প্রাইমারী স্কুল, দাসেরবাজার প্রাইমারী স্কুল, ইসলামপুর প্রাইমারী স্কুল, টেকাহালী উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় ও পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়।
ইউএনও মো. শামীম আল ইমরান জানান, দুর্গতদের জন্য প্রস্তুত ৯টি আশ্রয় কেন্দ্রের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি অনুযায়ী আশ্রয়কেন্দ্র আরো বাড়ানো হতে পারে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.