
কুলাউড়া প্রতিনিধি॥ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুলাউড়া উপজেলার ৭নং কুলাউড়া সদর ইউনিয়ন কমিটির কাউন্সিল ২০১৯ সম্পন্ন হয়েছে। ৫ মে রোববার সকাল ১১ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স জনতাবাজারে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক এড.এ এন এম আবেদ রাজা। সভা পরিচালনা করেন কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ভূঁইয়া। সভায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, বদরুজ্জামান সজল, এম এ মজিদ, মো. রেদওয়ান খাঁন, শেখ শহিদুল ইসলাম, বিগত ইউপি নির্বাচনে বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান, জুবের খাঁন, পৌর বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান মিজান। স্থানীয় কুলাউড়া সদর বিএনপির সফিক মিয়া, আব্দুল মুকিত বুলবুল, আব্দুর রব কাজল, আলমগীর আলম মেম্বার, আনকার আলী, আব্দুস সহিদ চিনু, এ.কে এম কদরুল হক মারুফসহ ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। সভায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে মো. আব্দুর রব কাজল সভাপতি, মো. আনকার হোসেন সাধারণ সম্পাদক, আব্দুল মতলিব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.