
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থেকে ডাকাতির প্রস্তুুতি কালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। ৭ জুন মঙ্গলবার ভোর রাতে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিসারকুল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন হবিগঞ্জ জেরার বাহুবল উপজেলার চারাগাঁও গ্রামের জামির উদ্দিন আব্দুল হকের পুত্র জুনাব আলী ও শ্রীসঙ্গল সিন্দুরখান ইউযনয়নের কামারগাঁও গ্রামের মৃত জবরু মিয়ার পুত্র মো. আব্দুল মান্নান। থানার ডিউটি অফিসার এএসআই শাহেদা বেগম জানান, মঙ্গলবার ভোরে শ্রীমঙ্গল থানা অফিসার্স ইনচার্জ মো. মাহবুবুর রহমানের নেতৃত্ব এসআই শফিকুল ইসলাম ও এসআই লিটন ঘোষসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক জুনাব আলীর বিরুদ্ধে আরো একাধীক ডাকাতির মামলাসহ উভয় আসামীর বিরুদ্ধে আরো বিভিন্ন থানায় মামলা রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.